কমিউনিটি ব্যাংকের বার্ষিক এএমএল অ্যান্ড সিএফটি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অংশগ্রহণে বার্ষিক এন্টি মানি লন্ডারিং অ্যান্ড কমব্যাট টেররিস্ট ফাইন্যান্সিং সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব মো: আবদুল কাইয়ুম খান সভাপতিত্ব করেন। এ সময় মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের ক্যামেলকো ও চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী এবং ডিক্যামেলকো ও হেড অব অপারেশন্স জনাব শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী। এছাড়া বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএস; এবং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) প্রধান জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের সকল বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক এবং সকল শাখার ব্যামেলকোবৃন্দ।
এ সম্মেলনে মানি লন্ডারিং প্রতিরোধে শাখা ও বিভাগের অত্যাবশ্যক পরিপালনীয় বিষয় নিয়ে বিষদ আলোচনা ও পর্যালোচনা শেষে করণীয় নির্ধারণ করা হয়।
T.A.S / T.A.S
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন
প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ