নাগেশ্বরীতে বাল্য বিবাহ প্রতিরোধে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্দ্যোগে স্বাবলম্বী
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের মাঠকর্মী ও ইউপি পর্যায়ের ইউসির মাধ্যমে চরাঞ্চল গ্রাম শহরে সচেতনতা-মূলক প্রচার-প্রচারণা ও নিয়মিত বাল্য বিবাহ প্রতিরোধ কর্মশালায় প্রতিনিয়ত রোধ হচ্ছে বাল্য বিবাহ।
অসচ্ছল নারী শিক্ষার্থীদের করছেন আর্থিক সহযোগিতা। ফলে বাল্য বিবাহের হার নেমে আসছে শূন্যের কোঠায়। অপরদিকে নাগেশ্বরী শহরের হাজীপাড়া মহল্লার বাসিন্দা পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী শামছুল আলমের কন্যা ও নাগেশ্বরী ডিএম একাডেমীর দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার শান্ত্বনা সে নিজের বাল্য বিবাহ নিজেই রোধ করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে সে লেখাপড়া করে আদর্শবান পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন বুনঝেন। পাশাপাশি নাগেশ্বরী সদরের সাজিয়া খাতুন, কনিকা রাণী, ইয়াসমিন খাতুন, অঞ্জলি রাণী, বৈশাখী রাণী মোহন্ত, আয়শা সিদ্দিকা, অচিন অর্পিতা, মাহমুদা আক্তার ইতি ও শাম্মী আক্তার বিদ্যালয়ের শিক্ষার্থী তারা নিজের বাল্য বিবাহ প্রতিরোধ করে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের অধীনে বাল্য বিবাহ রোধে কমিটি গঠন করে আলোচনার মধ্য দিয়ে বাল্য বিবাহ রোধ করে অন্যান্য ভুমিকা রাখছেন। পাশাপাশি তাদেরকে উদ্দ্যোগতা তৈরী করে তাদেরকে স্বাবলম্বী করছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের অধীনে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি সর্বদা জনসচেতনতা প্রচারণা ও গ্রামে ও চরাঞ্চলে চলমান রয়েছে। এতে অনেকটা কমেছে বাল্য বিবাহের হার। যুব সংগঠন (চাইল্ড নট ব্রাইড) বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে আমাদের এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধ করছেন। এতে বাল্য বিয়ের সংখ্যা কমে যাচ্ছে।
মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের মাঠকর্মী মানবি কুমারী রায় জানান, চরাঞ্চল গ্রাম শহরে সচেতনতা-মূলক প্রচার-প্রচারণা ও নিয়মিত বাল্য বিবাহ প্রতিরোধ যুব সংগঠন ও কমিটির মাধ্যমে বাল্য বিবাহ রোধ হচ্ছে। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইড প্রকল্পের প্রোজেক্ট কো-অডিনেটর মাহমুদুল হাসান, বলেন, চাইল্ড নট ব্রাইড প্রকল্পের আওতায় বিভিন্ন অঞ্চলে যুব সংগঠন করে বাল্য বিবাহ প্রতিরোধ করা হচ্ছে। মেধাবী ছাত্রীদের কর্মের মাধ্যমে আর্থিক সহযোগিতাও করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
না ফেরার দেশে চলে গেলেন দর্শনা পুরাতন বাজারের পরিচিত মুখ বকুল শাহ