ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে বেগম রোকেয়া দিবস পালিত


রানীশংকৈল প্রতিনিধি   photo রানীশংকৈল প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৫:১১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের আওতায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। 

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক নেতা-কর্মী, কর্মকর্তা, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন- তথ্য কর্মকর্তা হালিমা আকতার, উপজেলা মহিলা দল সদস্য সচিব আনারকলি বেগম ও আহবায়ক মনিরা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, জামায়াতে ইসলামীর সম্পাদক রজব আলী, বিএনপি সভাপতি আতাউর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষা ও পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব দেন। এইসাথে তারা "নারী জাগরণের অগ্রদূত" বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত হবার আহবান জানান। পরে ৫ জন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

T.A.S / T.A.S

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা