ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তজুমদ্দিনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৪ বিকাল ৬:২৬

ভোলার তজুমদ্দিনে "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে  আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির শুভসুচনা করা হয়। এরপর এ উপলক্ষ্যে মানববন্ধন করা হয় এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে আলোচনা সভায় সভাপত্বিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরিাধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম সাদী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ ওমর আসাদ রিন্টু। দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদা, চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া, জামাতে ইসলামী আমির মাওঃ আঃ রব, খেলাফত মজলিস আমির মাওঃ আঃ রাজ্জাক, প্রেসক্লাব যুগ্ম আহবায়ক সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম, মিডিয়া হাউজের নুরুল আহাদ তাসলিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আঃ জলিল।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত