ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেল কাপ্তাইয়ের রিজা মনি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১০-১২-২০২৪ দুপুর ২:৫০

রাঙামাটি পার্বত্য জেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়িতা সম্মাননা পেল কাপ্তাইয়ের রিজা মনি। তিনি উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আপষ্ট্রিম জেটিঘাট এলাকার বাসিন্দা। সোমবার (৯ ডিসেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে তাকে সম্মাননা স্মারক, সনদপত্র তুলে দেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা।

জয়িতা সম্মাননা প্রাপ্ত কাপ্তাইয়ের রিজা মনি উপজেলায় একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে বেশ প্রশংসা অর্জন করেছেন। তিনি ইতিমধ্যে নিজ হাতের তৈরি কেক, মিষ্টি ও বিভিন্ন খাবার ক্রেতাদের কাছে সরবরাহ করে উপজেলায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তার ফেসবুক পেইজ থেকে উপজেলা ছাড়াও দুর দুরান্তের অনেক ক্রেতারা ক্রয় করে বেশ প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তিনি নিজে উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরো অনেক নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছেন।

নারী উদ্যোক্তা রিজা মনির সাথে কথা হলে তিনি জানান, তার এই অর্জনে স্বামী মোঃ জাহেদুল ইসলাম এবং পরিবারের সদস্যদের ব্যাপক অবদান আছে। স্বামীর অনুপ্রেরণা নিয়ে তিনি আজ একজন সফল উদ্যোক্তা। তিনি ভবিষ্যতে পিছিয়ে পড়া নারীদের জন্য আরো কাজ করবেন বলে আশা করছেন।

T.A.S / T.A.S

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু