নরসিংদীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তার পরনে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠান তিনি।
T.A.S / T.A.S
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার
খুলনা র্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার
কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা
মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩
মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ
সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ
আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন
জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু
লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে
নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন