ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

যৌথ অভিযানে সুন্দরবনে ৩৫ জেলে আটক


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৬:৭

বন বিভাগ পশ্চিম সুন্দরবনে যৌথ অভিযান পরিচালনা করে অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় মালামাল সহ ৩৫ জেলেকে আটক করেছে হলদেবুনিয়া ও লতাবেঁড়ী বনটহল ফাঁড়ি অফিসের সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে লতাবেঁড়ী বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ ও হলদেবুনিয়া বনটহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা বঙ্গোপসাগর সংলগ্ন রায়মঙ্গল নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৮টি নৌকা ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে বন বিভাগ। 

আটককৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ইয়ার আলী, দেলোয়ার, আলামিন, শহিদ, হাবিবুল্যাহ, ময়নুদ্দীন, দ্বিনমোহাম্মাদ, আঃ রহিম, করিম আলী ও ইশার আলী প্রমুখ। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ মশিয়ার রহমান বলেন, আটক জেলেরা বন বিভাগের অনুমতি না নিয়ে অভয়ারন্য এলাকায় মাছ ধরার সময় অভিযান পরিচালনা করা হয়। এসময় মালামাল সহ জেলেদের আটক করে বন আইনে (সিওআর) দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে। 

T.A.S / T.A.S

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার