শৈলকুপাতে নৈরাজ্য সৃষ্টি করলে ধোলাই করার হুশিয়ারী
ঝিনাইদহের শৈলকুপাতে কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের ধোলাই করার হুশিয়ারী দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শেখপাড়া বাজারে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক মানববন্ধনের আয়োজন করে ১ নং ত্রিবেণী ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত এ মানবন্ধনে আওয়ামী ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে এ হুশিয়ারী দেওয়া হয়।
ইউনিয়ন ছাত্রদল নেতা রুবেল মন্ডল ও ইমন বিশ্বাসের নেতৃত্বে উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন হোসেন, শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের ছাত্রদল নেতা নাজমুল হোসেনসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গুম খুন, হত্যাকাণ্ডের মাধ্যমে হাজারো মায়ের বুক খালী করেছে। শেখ হাসিনাসহ এসব ঘটনায় জড়িত সকলের বিচার করতে হবে। এখন আওয়ামী ফ্যাসিবাদী দোসররা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কোন প্রকার নৈরাজ্য সৃষ্টি করলে দেশের স্বার্থে সকলকে সাথে নিয়ে তাদেরকে ধোলাই করা হবে।
T.A.S / T.A.S
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ