কোটালীপাড়ায় বৃদ্ধ দিন মজুরের রহস্য জনক মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সতীশ রায় (৭৫) নামক পাঁচ সন্তানের জনক এক দিন মজুরের রহস্য জনক মৃত্যু হয়েছে। সে কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের শৈলদহ গ্রামের মৃত - প্রভাত রায়ের ছেলে।
সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, মৎস্য শিকারীরা গভীর রাতে নিজ নৌকার সাথে রশি দিয়ে বাঁধা বাড়ির পাশে খালের মধ্যে ভাসমান অবস্থায় নিহতের লাশ দেখতে পেয়ে স্বজনদেরকে খবর দেয়। নিহতের স্ত্রী লক্ষী রায় সাংবাদিকদের বলেন- আমার স্বামী রামশীল বাজারে টুকি টাকি বেচা-কেনা শেষে প্রায়ই অনেক রাতে বাড়ী ফিরতেন, ঘটনার রাত দুইটার সময় আমার দেবর আমাকে ঘুম থেকে ডেকে মৃত্যুর খবর জানিয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান- রামশীল বাজারের জনৈক ব্যবসায়ীর সঙ্গে সতীশের আর্থিক লেনদেন ছিলো, ওই ব্যবসায়ী প্রায়ই নিহতের সাথে ঝগড়াঝাটি করতো বলে জানান। খবর পেয়ে পুলিশ সুপার গোপালগঞ্জ মিজানুর রহমান, পিবিআই গোপালগঞ্জ এবং ডিএসবি কনস্টেবল মাসুদ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস