ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ডিবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনে নমিনেশন ফরম জমা দিলেন মামুন ও সায়েম


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ১:০

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ( ডিবিসিসিআই) ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নমিনেশন ফরম জমা দিয়েছেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন মামুন এবং দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।

শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত। তিনি ভাইয়া অ্যাপারেলস লি., ন্যাচারাল রাইস ব্রান ওয়েল লি., সিগমা সিস্টেমস লি.-এর চেয়ারম্যান এবং প্যাসিফিক কনজ্যুমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন।

এ ছাড়াও তিনি ঢাকা চেম্বার অব কমার্স, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, চায়না-বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), বাপাসহ বিভিন্ন ব্যাবসায়িক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, শাখাওয়াত হোসেন মামুন বাংলাদেশের তরুণদের সর্ববৃহৎ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের ২০১৬ ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জুনিয়র চেম্বারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, একই দিনে চেম্বারের ২০২৫-২৭ মেয়াদের পরিচালক পদে নমিনেশন জমা দিয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।

তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা সাউথে ২০১২ সালে পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার ও ইস্টার্ন ইউরোপিয়ান-বাংলাদেশ চেম্বারের পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

ডিবিসিসিআই সূত্রে জানা যায়, এবার রেকর্ড-সংখ্যক ২২টি নমিনেশন পেপার জমা পড়েছে, যার মধ্য থেকে সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। আগামী ১১ জানুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে নির্বাচিত এই ১৫ জনের মধ্য থেকে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচন করা হবে।

প্রসঙ্গত, ডিবিসিসিআইয়ের এবারের নির্বাচনে শাখাওয়াত হোসেন মামুন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লি. এবং মো. সায়েম ফারুকী সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করছেন।

এমএসএম / এমএসএম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ

৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন