ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

যবিপ্রবিতে এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার


এম এ পাভেল,  যশোর photo এম এ পাভেল, যশোর
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৫:১৫

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও স্টার্ট-আপ ডেভেলপমেন্ট নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ‘এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড স্টার্ট আপ ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদ। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন।

সভাপতির বক্তব্যে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি তোমাদের নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমে যুক্ত থাকতে হবে। নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। তোমরা চাকুরি না করে চাকুরি দেবে। তোমাদের উদ্ভাবনী চিন্তা করতে হবে যা বাজারজাত করে সফল উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়াবে। এই ধরনের সেমিনার থেকে তোমরা উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবে এবং নতুন কিছু উদ্ভাবনীর চেষ্ঠা করবে বলে আমি আশা করি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডায়মন্ড পার্টিকেল বোর্ড মিলস লি. এর ডিরেক্টর মি. তৌফিক আহমেদ। তিনি বর্তমান বিশ্ব ব্যবস্থায় উদ্যোক্তাদের গুরুত্ব ও স্টার্ট-আপ ডেভেলমেন্টের গবেষণামূলক তথ্য উপস্থাপন করেন। শিক্ষার্থীদের উদ্যোক্তা কেন হতে হবে এবং নতুন কিছু আবিষ্কার তৈরীতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানসহ নানা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এস. এম শরিফুল হক প্রমুখ। সেমিনারে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহম্মদ আওয়াল হোসেন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভগের সহকারী অধ্যাপক তরুন সেন, প্রভাষক ফজলুর রহমান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. শাহানুর রহমানসহ ব্যবসায় শিক্ষা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার পরিচালনা করেন শিক্ষার্থী অলিফ আহমেদ ও মৌটুসি খানম প্রমা।

T.A.S / T.A.S

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত