ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৫:৫৭

কুমিল্লার চৌদ্দগ্রামে মো: সাইফুর রহমান মজুমদার নামে এক কুয়েত প্রবাসীর বাড়ী নির্মাণ কাজে বাধা প্রদান সহ মোটা অংকের চাঁদা দাবির অভিযোগ উঠেছে এলাকার কতিপয় যুবকের বিরদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর থেকে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া অভিযুক্তরা। অভিযুক্তদের কেউ কেউ বিএনপি’র স্থানীয় রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগির স্ত্রী জিনিয়া ইয়াছমিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছর ধরে উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর মজুমদার বাড়ীর মৃত আব্দুর রাজ্জাক মজুমদারের ছেলে কুয়েত প্রবাসী মো: সাইফুর রহমান মজুমদার তার পৈতৃক সম্পত্তিতে নতুন পাকা বাড়ী নির্মাণ করছেন। এরপর থেকেই বিভিন্ন সময় এলাকার কতিপয় বখাটে ও উৎশৃঙ্খল যুবক তার নির্মাণ কাজে বাধা প্রদান সহ কয়েকদফা মোটা অংকের (৫০ হাজার টাকা) চাঁদা দাবি করে আসছে। একপর্যায়ে তাদের ভয়ে প্রবাসী সাইফুর রহমান মজুমদার তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করেন। এরপর যেন তারা আরও বেপরোয়া হয়ে উঠে। বারবার চাঁদার বাকী টাকার জন্য চাপ দিতে থাকে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা গত মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে নির্মাণ শ্রমিকদের কাজ ছেড়ে দিয়ে উঠে যেতে বলে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর স্ত্রী জিনিয়া ইয়াছমিন ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টার পাশাপাশি কিল-ঘুষি ও লাথি উষ্ঠা মারিয়া নীলা-ফুলা জখমী আহত করে।  পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিকার ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের লক্ষ্যে পরিবারের সাথে আলোচনা করে ভুক্তভোগির পরিবারের পক্ষে প্রবাসীর স্ত্রী জিনিয়া ইয়াছমিন মঙ্গলবার সন্ধ্যায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান জানান, চিওড়ার নোয়াপুরের এক প্রবাসীর স্ত্রী কর্তৃক কতিপয় লোকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’