ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪: ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন সিনেসিস আইটি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৬:২০

বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড “এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৪”-এ ‘ডিজিটাল সরকার বিভাগ’ এ চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্কার হিসেবে পরিচিত এই অ্যাওয়ার্ডটি অর্জন করা বাংলাদেশের জন্য এক বিশাল সম্মানের বিষয়। এ বছর চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড জয়ী একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হলো সিনেসিস আইটি।

ব্রুনাইয়ের রাজধানী দারুস সালামে ছয় দিনব্যাপী (৩-৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪’। গত ৭ ডিসেম্বর বন্দর সেরি বেগওয়ানে এক জমকালো অনুষ্ঠানে ‘অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার (সিবিও) এ এস এম নূরুন্নবী, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রধান মইনুল ইসলাম এবং হেড অব মার্কেটিং জুনাইদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। সিনেসিস আইটি অস্ট্রেলিয়া, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপেই, মালদ্বীপসহ ২০টিরও বেশি দেশের প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করেছে।

অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪- এ বছর বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করে চারটি আইসিটি প্রতিষ্ঠান। অংশগ্রহনকারি প্রতষ্ঠিানগুলো হলো সোশিয়ান এআই, সিনেসিস আইটি লিমিটেড, স্মার্ট ট্রেন্ড ডিজটাল, ইজোরর (আইএসওআরএ) সলিউশন্স লিমিটেড। এদের মধ্যে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেসিস আইটি পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেকশনে ডিজিটাল গভ. ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।

অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪-এ ২০টি দেশের ১৮০টি দল অংশগ্রহণ করে। এবারের অ্যাওয়ার্ড প্রোগ্রামটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি অর্জনের স্বীকৃতি দেয় এবং শিক্ষার্থী, উদ্যোক্তা, পাবলিক সংস্থা এবং স্টার্ট-আপ সহ বিভিন্ন ক্ষেত্রের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত রাখে তাদের বিকাশের জন্য। পিপলস চয়েস অ্যাওয়ার্ডস ক্যাটাগরিতে ২৪টি সহ ১২০টিরও বেশি বিজয়ী হয় ভোক্তা প্রযুক্তি, পাবলিক সেক্টরের অগ্রগতি, ডিজিটাল সরকার বিভাগে এবং ছাত্র-নেতৃত্বাধীন প্রকল্প সমুহ।

এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিক্টা) ২০০০ সালে প্রতিষ্ঠার পর ২০১৫ সালে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন হিসেবে অ্যাপিকটা’র সদস্যপদ লাভ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস ২০১৬ সালে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড তাইপেই-তে প্রথম বার অংশগ্রহণ করে যেখানে বাংলাদেশের একটি দল মেরিট অ্যাওয়ার্ড অর্জন করে। বেসিস’র উদ্যোগে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড আয়োজন ২০১৭ সালে প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হয়, যাতে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো অংশগ্রহণ করে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিটি খাতের বৃহত্তম সংগঠন হলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিক্টা)। অ্যাপিক্টা এ অঞ্চলের আইসিটি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও আইসিটি নির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতি বছর অ্যাপিক্টা অ্যাওয়ার্ডসের আয়োজন করে থাকে। যার লক্ষ্য হলো এ অঞ্চলের আইসিটি উদ্ভাবন, আইসিটি সচেতনতা বৃদ্ধি করা, ডিজিটাল বিভাজন দূর করতে সহায়তা করা এবং আইসিটি উন্নয়নের প্রচার করা, উদ্ভাবনী আইসিটি পণ্য, সমাধান, পরিষেবা এবং প্রয়োগগুলোকে স্বীকৃতি দেয়া। অ্যাপিক্টা’র এই বার্ষিক পুরস্কার কর্মসূচি উদ্যোক্তা, স্টার্ট-আপ, বড় ও ছোট ব্যবসা, পাবলিক সেক্টর এবং শিক্ষার্থী সহ বিভিন্ন অংশগ্রহণকারীদের একত্রিত করে।

এক কথায় অ্যাপিক্টা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিটি খাতের বৃহত্তম সংগঠন। অ্যাপিক্টা এর ১৭টি সদস্য- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, চীন, চীনা তাইপেই, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম এবং পাকি সহ সব সদস্য দেশগুলোর মধ্যে ডিজিটাল বিভাজন দূর করতে সহায়তা করে।

T.A.S / T.A.S

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত

পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি

বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র‌্যালি

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব