শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা
গাজীপুর জেলার শ্রীপুরে গাজীপুর সাফারি পার্ক এলাকায় গতকাল বিকালে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত ডিআইজি ঢাকা- ময়মনসিংহ-সিলেট ডিভিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাইমুল হক পিপিএম, পুলিশ সুপার টুরিস্ট টুরিস্ট ঢাকা রিজিয়ন , নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা রিজিয়ন, জনাব মোঃ রফিকুল ইসলাম সহকারী বন সংরক্ষক,গাজীপুর সাফারি পার্ক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইদুর রহমান সুরুজ।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ। পরবর্তীতে নবগঠিত টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশ কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করুন। নবগঠিত কমিটিকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনে টুরিস্ট পিলিশ গাজীপুর জোন সব সময় তাদের পাশে থাকবে বলে টুরিস্ট পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন।প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে সাফারি পার্কের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার আহ্বান জানান। সভাপতি তার বক্তব্যে সাফারি পার্ক এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করার কাজে সহযোগিতা করবে বলে জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর অপারেশন মো: সিদ্দিকুর রহমান সাজ্জাদ।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু