শ্রীপুরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরের শ্রীপুরে ইসকনের মিথ্যাচার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বরমী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলটি বরমী বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে বরমী বাজার মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বরমী ইউনিয় বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রাসেল মোড়ল, বরমী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিন, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার আজাদ নয়ন, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, বরমী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ফকির, ইউপি সদস্য, নাজমুল আকন্দ রনি সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রাসেল মোড়ল তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তারা ভারতের সকল ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত। শেখ হাসিনা ভারতে বসে ইসকনের মাধ্যমে বাংলাদেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে।আমরা একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি, ৯০-এর স্বৈরাচারের বিদায় দিয়েছি এবং জুলাই-আগস্ট আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন করেছি। আমরা ভারতকে ভয় পাই না। সকল জাতীয়তাবাদ শক্তি ও ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার