কয়রায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
খুলনার কয়রায় যৌথ অভিযানে একটি দোনালা পাইপ গান উদ্ধার করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত আনুমানিক ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা, নৌ বাহিনী ও পুলিশ এর সমন্বয়ে কয়রা থানাধীন গাবুরা ইউনিয়নের ঘাগরামারি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকার একটি মাছের ঘের এর মাচাঘর তল্লাশি করে প্লাস্টিকের বস্তায় লুকায়িত অবস্থায় একটি দুইনালা পাইপগান উদ্ধার করা হয়। ওই সময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতিকারীরা অস্ত্র ব্যবহার করে উক্ত এলাকায় নাশকতা সৃষ্টি করতো বলে জানা যায়। তিনি আরও বলেন, জব্দকৃত অবৈধ অস্ত্র এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কয়রা থানায় হস্থান্তর করার কার্যক্রম বর্তামনে প্রক্রিয়াধীন রয়েছে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন