খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
খুলনায় চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার আনুমানিক রাত পৌনে ১০ টার দিকে নগরীর নতুন রাস্তা মোড় রেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। ট্রেনটি যুবকের শরীরের ওপর দিয়ে যাওয়ায় মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত যুবক প্লাটিনাম জুটমিল কলোনীর বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে রিপন। রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর রেলষ্টেশন ফাড়ির এস আই মোঃ তারিকুল ইসলাম।
এলাকাবাসীর বলেন, রাত পৌনে ১০ টার দিকে খুলনা থেকে রওনা হওয়া একটি ট্রেন নগরীর নতুনরাস্তা মোড় পার হচ্ছিল। এ সময় একজন যুবক চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিলে মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর রেলষ্টেশন ফাড়ির এস আই মোঃ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে খোঁজ খবর নিয়ে জানা যায়, যুবকটি কয়েকদিন ধরে মানসিক অশান্তিতে ছিলেন। যে কারণে তিনি চলন্ত ট্রেনের নীচে ঝাপ দিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তিনি আরো বলেন, প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন