কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন
“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের হয়ে কোটালীপাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুম লাল শাপলায় এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী।
এ সময় কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, সমবায় কর্মকর্তা সুমনা রায়, তথ্য সেবা কর্মকর্তা ইন্দ্রানী বাগচী, মহিলা ইউপি সদস্য স্বপ্না হালদার, রেখা রানী ওঝা সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে- উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নারী নেত্রীবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সব শেষে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও পুরুস্কার প্রদান করা হয়।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস