শান্তিগঞ্জের পাগলায় পিকআপের ধাক্কায় যুবক নিহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজারে পিকআপের ধাক্কায় মো. জাকারিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন৷ শুক্রবার(১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার পাগলা বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে৷ নিহত যুবক পাগলা শত্রুমর্দন গ্রামের মৃত আসকর আলীর পুত্র৷
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে পাগলা বাজারে পথচারী যুবক মো. জাকারিয়াকে একটি পিকআপ স্বজোড়ে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় জাকারিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ এরপর হাইওয়ে পুলিশ এসে দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে৷
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আব্বাস আলী বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ আছে৷
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত