খুলনা নড়াইল মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা বিভাগের মাগুরা নড়াইল ও খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে দায়িত্ব পেয়েছেন তিন জন। তারা হলেন আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।মেহেরপুর জেলা বিএনপি’র বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মাসুদ মিল্টন-আহবায়ক ও এ্যাড. কামরুল ইসলাম-কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি এবং আলী আহমেদ-কে আহবায়ক ও মনোয়ার হোসেন খান-কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
খুলনা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম ও সদস্য সচিব আবু হোসেন বাবু।মেহেরপুর জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন, যুগ্ম আহবায়ক যথাক্রমে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব এ্যাড. কামরুল ইসলাম এবং সদস্য মাসুদ অরুণ ও আমজাদ হোসেন।
মাগুরা জেলা বিএনপি’র আংশিক আহবায়ক কমিটির আহবায়ক আলী আহমেদ, যুগ্ম আহবায়ক যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, এ্যাড. রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খান ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান