কুলাউড়ায় ১০ কোটি টাকার সরকারি জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিলো প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। দখল করে প্রভাবশালী ওই ব্যক্তি সেখানে রোকনটিলা নামে একটি ইকোপার্কও নির্মাণ করেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনভর উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিপুল পরিমাণ এই জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। তাকে সহায়তা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক ও পিয়াস চন্দ্র দাস, থানার এসআই আমির হোসেন আমু, এএসআই জরিফ উদ্দিনসহ পুলিশ সদস্যরা।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি.ই মৌাজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে।
দীর্ঘদিন ধরে রোকন নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।
তিনি আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।
T.A.S / T.A.S
গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা