চৌগাছার রাবেয়া হত্যা মামলার আসামী তামিম অবশেষে আটক
যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধু রাবেয়া বেগম হত্যা মামলার ১নং আসামী তামিম হোসেনকে জনতা পাকড়াও করে গণধোলাই এর পর পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার দুপুরে তাকে চৌগাছা বাজার হতে জনতা পাকড়াও করে। এরপর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে কড়া নিরাপত্তার মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে থানা পুলিশের হেফাজতে আছে বলে জানা গেছে।
একাধিক সূত্র থেকে জানা গেছে, উপজেলার বাঘারদাড়ি গ্রামে নির্মম হত্যার শিকার হন গৃহবধু রাবেয়া বেগম। গত ১০ ডিসেম্বর প্রতিবেশির (তামিম) টিউবওয়েলের পানি রাখা গর্ত হতে তার লাশ উদ্ধার করেন পুলিশ। ওই দিন বিকেলে নিহতের স্বামী রবিউল ইসলাম বাদি হয়ে থানায় হত্যা মামলা করেন। যার ১নং আসামী হয় প্রতিবেশি তাজুল ইসলামের বকাটে ছেলে তামিম হোসেন। মামলা হওয়ার পর তিন দিন অতিবাহিত হলেও পুলিশ আসামীকে আটক করতে পারেনি। এ নিয়ে নিহতের স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে হত্যা মামলার ১নং আসামী তামিম হোসেন চৌগাছার বড় মসজিদ সবজি বাজারে ঘুরা ফেরা করছিল। এ সময় বাঘারদাড়ি গ্রামের জৈনক এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে স্বজনহারা পরিবারকে খবর দেয়। তারা দ্রæত ঘটনাস্থলে পৌছে তামিমকে পাকড়াও করে। এ সময় হত্যা মামলার আসামি জনতার হাতে আটক এমন খবরে সেখানে ভিড় জমে। একপর্যায়ে জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ জনতার হাত থেকে আসামী তামিমকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন।
থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত হতে আসামিকে আটকে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেন। সে একাধিকবার স্থান পরিবর্তন করতে থাকে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকে কাঁচাবাজারে চলে অভিযান একপর্যায়ে তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
T.A.S / T.A.S
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান