পাইকগাছায় নানা আয়োজনের মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
খুলনার পাইকগাছায় নানা আয়োজনের মধ্যোদিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবেসে কপিলমুনির বধ্যভূমির স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পাইকগাছা থানা, উপজেলা বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, থানা ওসি মোঃ সবজেল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডাঃ ইব্রাহিম গাজী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রানি সম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ মন্ডল, মুক্তিযোদ্ধা রনজিৎ রায়, সরদার আঃ মাজেদ, জিএম জামির হোসেন, মোঃ আব্দুল গফুর গোলদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সিনিয়র মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাও: সাদেক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক-ছাত্র ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান