রায়পুর প্রেসক্লাবের কলম সৈনিক সাংবাদিক সৈয়দ আহমেদ আর নেই
লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের নির্ভীক কলম সৈনিক সৈয়দ আহমেদ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় ৬০ বছর। গত শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। কর্মজীবনে তিনি দৈনিক খবর, খবরপত্র, ডেসটিনি, আজকালের খবর ও পল্লী টিভিসহ আরো অনেক গণমাধমে নিষ্ঠার সাথে কাজ করেছেন।
দীর্ঘ প্রায় ২০ বছরের বর্নীল কর্মজীবনের সূচনালগ্ন থেকে যুক্ত ছিলেন রায়পুর প্রেসক্লাবের সঙ্গে। সংগঠনটির সহ সভাপতি পদসহ বিভিন্ন পদে সততা বজায় রেখে পালন করেছেন দায়িত্ব। বর্ষীয়ান এই কলমযোদ্ধাকে রোববার সকালে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাজারো মানুষ ভালোবাসা, দোয়া ও চোখের জলে বিদায় জানান তাকে।
১৯৬৫ সালের ১৮ ডিসেম্বর রায়পুরের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থন করতেন। তিন ছেলে ও এক মেয়ের জনক সৈয়দ আহমেদ পারিবারিক জীবনেও ছিলেন উজ্জ্বল সাদা চরিত্রের মানুষ।
সংবাদ অঙ্গনে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করতে গিয়ে একাধিকবার হয়রানির শিকার হলেও অন্যায়ের প্রতিবাদে কলম ছাড়েননি তিনি। তার অনবদ্য প্রতিবেদন ও লিখনশৈলী রায়পুরের মাটি ও মানুষের উপকারে এসেছে দীর্ঘ প্রায় দুই যুগের মতো সময়।
সৃজনশীল এই কলমযোদ্ধার মৃত্যুতে শোক জানান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ।
তার মৃত্যুর পর এক শোকবার্তায় রায়পুর প্রেসক্লাব জানায়, তিনি ছিলেন রায়পুর প্রেসক্লাবের উজ্জ্বল নক্ষত্র। বর্ষীয়ান সাংবাদিক হিসেবে উল্লেখ করে সংগঠনটি আরও জানায়, ২০০৫ সাল থেকে রায়পুরে সত্য সংবাদ প্রকাশে কয়েকধাপ এগিয়ে ছিলেন সৈয়দ আহমেদ। ক্যারিয়ারের পুরোটা সময় তিনি পার করেছেন সত্য,খাঁটি, নিখাদ ও নিরপেক্ষ সংবাদ সংগ্রহে।
T.A.S / T.A.S
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার