সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের যুবক নিহত
সৌদিআরবের মদীনায় সড়ক দুর্ঘটনায় মো: রবিউল হোসেন (২৫) নামে চৌদ্দগ্রামের এক যুবক নিহত হয়েছে। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিম পাড়া মিয়াজী বাড়ীর আলহাজ¦ মো: আব্দুর রাজ্জাক এর ছোট ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আট মাস পূর্বে রবিউল হোসেন জীবিকার তাগিদে সৌদিআরব যায়। প্রবাসে সে মোটরসাইকেলে খাবার ডেলিভারির কাজ করতো। গত তিনমাস পূর্বে ডেলিভারির কাজ করতে গিয়ে সেখানে সে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। পরে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া বারটায় চিকিৎসাধিন অবস্থায় সে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে সে মা-বাবা, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান। এদিকে রবিউল এর আকষ্মিক মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের মাতম বইছে। আইনী প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহে নিহতের লাশ দেশে আসবে বলে জানা গেছে।
T.A.S / T.A.S
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা