ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

চৌদ্দগ্রামে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১০


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৩:৩৯

কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন বাস যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন যাত্রী। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার সকালে চট্টগ্রাম থেকে বি-বাড়িয়ার নবীনগরের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এ সময়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও  মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা ৩ বাস যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত বাস যাত্রীদের আশংকাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নিহত তিনজনের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লার মুরাদনগর থানার হোসেনতলা গ্রামের মো: নসু মিয়া (৪০)। অপর দুইজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন বলেন, ‘মহাসড়কে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। অপর নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।’

T.A.S / T.A.S

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় বন্ধ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪টি ইউনিট

মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ

খালিয়াজুরীতে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে এক নারী

‎সদরপুরে ফসলি জমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

দেড় মাসের সন্তানসহ সেই যুব মহিলালীগ নেত্রী কারাগার থেকে মুক্তি

লোহাগড়ায় বিবাদের অবসান: ৫ ঘণ্টার সংলাপে খুলে গেল মালোপাড়ার পথ

চারজনকে গলাকেটে হত্যার ঘটনায় থানায় মামলা

পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

গোপালগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান: তিনটি ভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস চলাচল নিয়ে দ্বন্দ্বে অচল রাজশাহী রুট, দুর্ভোগে যাত্রীরা

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ