ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পটিয়ায় পীরের বিরুদ্ধে মানববন্ধন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ২:২৮

চট্টগ্রামের পটিয়ায় এক পীরের বিরুদ্ধে এতিমখানার জায়গা বিক্রি ও প্রতিবাদ করায় স্থানীয়দের মারধর ও হামলার প্রতিবাদে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে পটিয়া সদরের থানার মোড়ে মানববন্ধন করেছে।

উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ কাজী হাফেজ আহমদ আলকাদেরী, ছাত্রসেনার কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শওকত, উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা ইউসুফ জিলানী, দক্ষিণ জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি আবুল কালাম লিটন, জেলা ছাত্রসেনার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবাইরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সভাপতি নুরের রহমান রণি, ছাত্রনেতা সাইফুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পীরকে এতিমখানার জন্য ভক্তরা ১০ গন্ডা জায়গা দান করেন। ভক্তদের দান করা জায়গা পীর গোপনে বিক্রি করে দেয়ায় বিষয়টি জানতে চাইলে উপজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. আলমগীর ও পটিয়া কলেজ ছাত্রনেতা আরিফ হোসাইস সবুজের ওপর পীরের সন্ত্রাসী লোকজন দিয়ে হামলা চালানো হয়। 

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন