ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দুবাই থেকে সুখবর দিলেন মিষ্টি জান্নাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ৪:২৫

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলতি বছর তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনও আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। সেখান থেকে নায়িকা দিলেন সুখবর।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও।

এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য এসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। এবার দেশের পর এবার নিউইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি।

এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে। প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’