ধামইরহাটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৎস্য সপ্তাহের সমাপ্তি
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাগণের সাথে মতবিনিময় এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
এ সময় ভার্চুয়ালি নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, ধামইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. মোস্তারিনা আফরোজ, আত্রাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, বদলগাছী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, পত্নীতলা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদ আহম্মেদসহ জেলার সকল উপজেলা মৎস্য কমকর্তাগণ অনলাইকে যুক্ত থেকে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, মৎস্য দপ্তরের ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ধামইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তারিনা আফরোজ ইতোমধ্যেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বা সহকারী পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। তিনি জানান, গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহে ধামইরহাট উপজেলার বিভিন্ন সেবা, মৎস্য অবমুক্তকরণ, সাংবাদিকদের সাথে মতবিনিময়সহ উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করা হয়েছে।
এমএসএম / জামান
গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...
ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা
মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু
উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী
তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ