নালিতাবাড়ীতে সাইকেল চালিয়ে তরুণদের দুর্নীতিবিরোধী প্রচারণা
শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ৫ কিলোমিটার সাইকেল চালিয়ে দুর্নীতিবিরোধী প্রচারণা করেছে অর্ধশতাধিক তরুণ-তরুণী। রোববার (১৫ ডিসেম্বর) সকালে ইয়েস গ্রুপের আয়োজনে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালির মাধ্যমে এই প্রচারণা চালানো হয়।
সকালে স্থানীয় শহীদ মিনার চত্বরে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালির উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর সহ সভাপতি মশিউর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য আব্দুল ফাত্তাহ,আমিনুল ইসলাম, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক প্রমুখ।
ইয়েস দলনেতা অভিজিৎ সাহার নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক তরুণ-তরুণী শহীদ মিনার চত্বর থেকে দুর্নীতিবিরোধী সাইকেল র্যালি বের করে৷ এসময় সাধারন মানুষের মাঝে দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করা হয়। পরে দুর্নীতি বিরোধী প্রচারণা চালিয়ে সাইকেল র্যালিটি শহরের প্রধান সড়কসহ প্রায় ৫ কিলোমিটার পথ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
T.A.S / T.A.S
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত