ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৬:৩৩

৫৪তম মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা আলোচনা সভার আয়োজন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় এই সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের তেজগাঁওস্হ স্থায়ী ক্যাম্পাসের লাইব্রেরি হলে এই কর্মসূচি পালিত হয়।এ কর্মসূচিতে  শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশে নেন। বিজয় দিবস উপলক্ষে ব্যানার-পোস্টারে ক্যাম্পাসকে সজ্জিত করা হয়। আলোচনা সভায় সভাপ্রধান হিসেবে বক্তব্য প্রদান করেন রয়েল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল এএসএম মুশফিকুর রহমান পিএসসি (অব.।
তিনি বলেন,মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।তিনি একাত্তরের রণাঙ্গনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, দেশ স্বাধীন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনজগণের এই অধিকার আদায়ে আমাদেরকেই সচেষ্ট থাকতে হবে।বাঙালির মুক্তির সংগ্রামে ও বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান স্মরণ করে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মুজাক্কিরুল হুদা, সহযোগী অধ্যাপক মোঃ মুরাদ হাসান, হোটেল এন্ড ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ও প্রক্টর মলয় সরকার, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক জহরত আরা সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়