ধামইরহাটে মিলাদ মাহফিলে দোয়া চাইলেন ওবায়দুল হক সরকার
নওগাঁর ধামইরহাটে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকারের উদ্যোগে একযোগে পুরো ইউনিয়নের অর্ধশতাধিক মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অতিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলকে ব্যাপকভাবে জানান দিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক সরকার এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) উপজেলার উমার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫১টি মসজিদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুসল্লিদের কাছে দোয়া চেয়ে কর্মী-সমর্থকদের সহযোগিতায় একযোগে পুরো ইউনিয়নে এ আয়োজন করা হয়। দোয়া শেষে সবাইকে তাবারক বিতরণও করা হয়েছে।
এলাকায় ওবায়দুল মেম্বার হিসেবে এক নামে পরিচিত উপজেলা আওয়ামী লীগের প্রথম সারির জনপ্রিয় নেতা ওবায়দুল হক সরকার জানান, আগামী উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনয়নপ্রত্যাশী। ইউনিয়নবাসীর দাবির প্রেক্ষিতে আমি নির্বাচনে আসতে চাই। আমার দল আমাকে দলীয় মনোনয়ন দিলে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারব বলে আমি শতভাগ নিশ্চিত। আমি উমার ইউনিয়ন তথা আমার দলীয় নেতৃবৃন্দের কাছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।
এমএসএম / জামান
গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...
ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা
মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার
শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন
গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা
শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু
উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী
তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ