ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

হাকিমি-গুইরাসিদের হটিয়ে আফ্রিকার সেরা লুকমান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১২-২০২৪ রাত ১০:১৫

ফলাফলটা অনুমেয় ছিল। কদিন আগেই ব্যালন ডি’ অরের মঞ্চে আফ্রিকান খেলোয়াড়দের মাঝে সবার ছিল তার নামটা। ইতালিয়ান সিরিআ তে আতালান্টার হয়ে ছুটছেন দুরন্ত বেগে। আদেমোলো লুকমান নামটা এখন ফুটবলের বড় নামদের একটা। নাইজেরিয়ার এই তারকার হাতেই আফ্রিকার বর্ষসেরার পুরস্কার উঠবে এমনটা ভাবা কঠিন কিছু ছিল না। শেষ পর্যন্ত তাইই ঘটেছে। মরক্কোর তারকা আশরাফ হাকিমি, গিনির সেরহো গুইরাসিদের সরিয়ে আফ্রিকার সেরা হলেন এই আতালান্টা উইঙ্গার। বিগত মৌসুমে ৪৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবটির হয়ে করেছেন ১৭ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০ গোল। তার হ্যাটট্রিকের সুবাদেই ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল ইতালিয়ান ক্লাবটি। সেরা হিসেবে তাই তাকে বেছে নিতে সমস্যাই হয়নি জুরি বোর্ডের। জাতীয় দলের হয়েও লুকম্যান ছিলেন সমান উজ্জ্বল। নাইজেরিয়ার ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে জিতলেন মহাদেশীয় বর্ষসেরার খেতাব। নাম লিখিয়েছেন এনওয়ানকো কানু, ভিক্টর ওসিমেন, রাশিদি ইয়েকিনির মতো নামী তারকাদের সঙ্গে। একইদিনে জাম্বিয়া নারী দলের অধিনায়ক বারবারা বান্দা নির্বাচিত হন আফ্রিকার সেরা নারী খেলোয়াড় হিসেবে। লুকমান চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এই বছর এরইমাঝে লিগে করেছেন ১২ গোল। সবশেষ ম্যাচে তার গোলে এসি মিলানকে হারায় আতালান্টা। যার সুবাদে ক্লাব ইতিহাসেই টানা জয়ের নতুন রেকর্ড গড়েছিল বের্গামো শহরের প্রতিনিধিরা। 
রাতের অন্যান্য সম্মাননার মধ্যে সেরা গোলরক্ষক হয়েছেন দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস। সেরা ক্লাব তারকাও হয়েছেন মামেলোদি সানডাউনের এই গোলরক্ষক। সেরা তরুণ হয়েছেন এএস মোনাকোতে খেলা সেনেগালিজ তরুণ লামিনে কামারা। সেরা কোচ আইভরি কোস্টের এমার্স ফেই, সেরা জাতীয় দল আইভরি কোস্ট এবং সেরা ক্লাব মিশরের আল-আহলি। 

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা