বগুড়ার শেরপুরে ইয়াবাসহ আটক ৩
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চৌমুহনী বাজারসংলগ্ন ছোনকাগামী রাস্তায় ব্রিজের ওপর বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে অভিযান পরিচালনা করে শেরপুর থানা পুলিশের একটি টিম। মাদক বিক্রেতা মাদক বিক্রি করবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সাচ্চু বিশ্বাসের নেতৃত্বে এসআই রাম জীবন, কনস্টেবল সেলিম রেজা, আবু রায়হান, রেজাউল করিম ঘটনাস্থলে ওতপেতে থাকেন।
মাদক ব্যবসায়ীরা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন শেরপুর থানা পুলিশের দলটি দৌড়ে কক্সবাজার জেলার ঈদগাঁও থানার ধর্মের ছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে ওসমান গনি ওরফে মাসুদ (৪২), একই উপজেলার পশ্চিম ভাদীতলা গ্রামের মো. এজার মিয়ার ছেলে মো. ওমর ফারুক (২১) এবং নাটোরের সিংড়া উপজেলার কচুয়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মিন্টু প্রামাণিককে (৩০) আটক করে তাদের শরীরে লুকিয়ে রাখা পলিথিনে মোড়ানো মোট ১০০০ পিস করে ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরা হয়। আসামিদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। শেরপুর শহরকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন