ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৫:৫২

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করে করোনার সংক্রোমণ বৃদ্ধি পাওয়ায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সোমবার (২৪ মে) রাত ১২টা থেকে এ লকডাউন কার্যকর হয়ে ৩১ মে রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক বলেন, লকডাউনকালে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। কোনো ধরনের যানবাহন রাজশাহী ‍ও নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। সাপ্তাহিক হাট বন্ধসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার ও ফার্মেসি বন্ধ থাকবে। যদিও খোলা থাকে তাহলে ওই সব স্থানে ভিড় করা চলবে না। আড়ত ও বাগান থেকে স্বাস্থ্যবিধি মেনে আম ক্রয়-বিক্রয় করা যাবে। জরুরি প্রয়োজনে লকডাউন চলাচলকারী সবাইকে ব্যাধ্যমূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে। তবে শ্রমিকদের স্ব-স্ব প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া নিশ্চিত করতে হবে। জরুরি সকল সেবা নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। হোটেল ও রেস্তোরা‍ঁয় বসে খাওয়া যাবে না, শুধু বিক্রি করা যাবে। মসজিদে ২০ জন মুসল্লি নিয়ে নামাজ পড়তে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, চাঁপানবাবগঞ্জে বর্তমানে করোনা ভাইরাস শনাক্তের হার বাড়ছে। এ কারণে ৭ দিনের সর্বাত্মক লকডাইন ঘোষণা করা হলো। সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকিউল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, সহকারী কমিশনার রুহুল আমিন, চন্দন কর, রবিন মিয়াসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন