ভবিষ্যৎকে সামনে রেখে নগদকে গড়ে তোলার কাজ করা হচ্ছে
বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তার দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ এবং প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে। ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা এবং বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের পূর্বাপর সব বিষয়ে তদন্ত হচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নগদ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেনে পাঠানো এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নগদের সাড়ে নয় কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক। সে লক্ষ্যেই কাজ করছেন নগদে নিযুক্ত প্রশাসক এবং তার অন্য সহকর্মীরা।
অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তার দল। একই সঙ্গে তারা গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ করেন।
অতীতে কি ঘটেছে সেটি যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আর তার ওপর ভিত্তি করেই পরিশুদ্ধ নগদ গড়ে উঠবে। নগদ এখন বাংলাদেশ ব্যাংকের সরাসরি তদারকিতে আছে। বাংলাদেশ ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে এখানে গ্রাহকের প্রতিটি টাকা নিরাপদ। ফলে নগদে লেনদেন করায় বা নগদের সাথে থাকায় কোনো সংকোচের কিছু নেই। আগে যাই হয়ে থাকুক, নগদ এখন আরও উন্নত সেবা এবং অধিকতর নিশ্চয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে।
গত কয়েক মাসে প্রতিদিন বিপুল সংখ্যাক গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছে। নগদের দৈনিক লেনদেন এখন আগের যেকোনো সময়কে ছাড়িয়ে গেছে। ফলে নগদ এখন গ্রাহকের আরও পছন্দের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হবে না; এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।
T.A.S / T.A.S
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর