মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থিদের বিক্ষোভ
বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থি অনুসারীরা। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এ অবরোধ তৈরি করেন জুবায়েরপন্থি।
এতে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। এর আগে মঙ্গলবার গভীররাতে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থি অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
অবরোধকারীরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থিদের গতরাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এসময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে, সাথীদের মারধর করেছে। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থিদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থিদের বুঝিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা হচ্ছে।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু