আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি
আদিবাসীদের 'আদিবাসী' হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমীর গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু'র অপসারণের দাবি ও নব নিযুক্ত পরিচালক হরেন্দ্র নাথ সিং এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি পালন করে আদিবাসী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর।
এ সময় তারা, 'আমরা আদিবাসী', 'আদিবাসী হিসেবে সাংবিধান স্বীকৃতি চাই', 'ষড়যন্ত্রকারী বেনজামিন টুডুর শাস্তি চাই', 'বৃত্তির টাকা লোপাটকারি বেনজামিন টুডুর অপসারণ চাই', 'ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমির নাম আদিবাসী কালচার একাডেমি চাই', 'আদিবাসীদের জন্য নতুন ভূমি কমিশন গঠন করতে হবে' ইত্যাদি লেখা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে যোগ দিয়ে পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অনিল গজাড় বলেন, 'দীর্ঘদিন ধরে অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে আদিবাসী ছাত্ররা। হরেন্দ্র নাথ সিং এর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ নিয়ে এসেছেন তাদেরকে আমরা ধিক্কার জানায়। বেনজামিন টুডুর ছত্রছায়ায় আপনারা যারা একজন যোগ্য ব্যাক্তির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তারা কিসের ভিত্তিতে এসব করেন আমাদের সব জানা আছে।'
এ সময় রাজশাহী জেলা আদিবাসী যুব পরিষদের সভাপতি উপেন রবিদাশ বলেন,'আমরা যদি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই তবে এই বাংলাদেশের সবাইকে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাহাড়ে যেসব হামলা হয়েছে তার বিচার করতে হবে। পাহাড়ে যে ভূমি সমস্যা রয়েছে সেজন্য ভূমি কমিশন গঠন করতে হবে।আদিবাসীদের জন্য আমরা একটি কালচারাল একাডেমি চেয়েছিলাম। সেই একাডেমির নাম দেয়া হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার একাডেমি। যার ফলে আদিবাসীরা সেখানে সম্পৃক্ত হতে পারছেন না। আমরা দাবি জানাই এর নাম আদিবাসী কালচার একাডেমি করা হোক।'
মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করে ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিব হোসেন বলেন, '৫ আগষ্টের পূর্বের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না।স্বাধীনতা যুদ্ধে পাহাড়ী থেকে সমতল সকল স্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। দেশ স্বাধীন হওয়ার পরে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য যখন সংসদে দাবি জানানো হয়েছিল শেখ মুজিবুর রহমান তা প্রত্যাখ্যান করেছিলেন। বর্তমান সময়ে দেশের সংস্কারের যে বন্দোবস্ত চলছে সেখানে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। হরেন্দ্র নাথ সিং আওয়ামী ফ্যাসিবাদি সময়ে নির্যাতনের শিকার একজন মানুষ। স্বাধীন দেশে সবাই মত প্রকাশের অধিকার রাখে এবং নিজস্ব মতাদর্শ লালন করতে পারে। হরেন্দ নাথ সিং জাতির অধিকার আদায়ে সংগ্রামে অংশ নিয়েছেন। তার বিরুদ্ধে যেসব মিথ্যা আনা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই।'
রাবি আদিবাসী ছাত্র পরিষদের সদস্য স্বপন তিগ্যা এর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান,পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি বিজয় চাকমা,আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমার উরাং।
T.A.S / T.A.S
দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'
কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা
পাবিপ্রবিতে র্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ
পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক
সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি
টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট
শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন
পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব
দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের