ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফর রহমানের জানাজা সম্পন্ন


সুমন ইসলাম  photo সুমন ইসলাম
প্রকাশিত: ৩-৯-২০২১ বিকাল ৫:১৪

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাযায় সর্বস্তরের অশ্রুসিক্ত মানুষের ঢল নামে। দুপুর আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর অনেক আগেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

জানাযার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তপক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তার বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এ সময় সিলেট মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়া হয়।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অন্যতম সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানের অসুস্থতার খবর নিয়েছেন। তার মুত্যুর খবর পেয়ে মুসড়ে পড়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

এরপর পবিারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুৎফুর রহমানের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক  স্বপন।

জানাজায় ইমামতি করেন দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়