সৌদি আরবে দুর্ঘটনায় দুই যুবকের পরিবার শোকস্তব্ধ
সৌদি আরবের রিয়াদ শহরের আম্বারিয়া এলাকায় এক ঘরে দুই বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। এমন খবরে দুই পরিবারের স্বজনরা শোকস্তব্ধ হয়ে পেড়েছে। শুধুই লাশ পাবার আশায় অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা।
নিহতরা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামের মো. শাজাহানের ছেলে মাসুম(৪০), একই ইউনিয়নের গোসিংগা গ্রামের মমোকলেছ সিকদারের ছেলে মাকসুদুল হাসান সিকদার(২৩)। বৃহস্পতিবার দুপুরে নিহত মাসুমের বাড়ি গিয়ে দেখা মেলে এক হৃদয় বিদারক দৃশ্যের। স্বজন প্রতিবেশীরা নির্বাক বসে আছে। ছেলের শোকে পাথর হয়ে গেছেন মা। প্রতিবন্দী শিশু কোলে হতাশ দাড়িয়ে আছেন মাসুমের স্ত্রী রত্না।
মাসুমের মা পিয়ারা বেগম জানান, পোশাক কারখানায় চাকুরী করতো মাসুম। দুই সন্তানের জনক মাসুম সংসারের সুখের আশায় ধার কর্জ্জ করে দালালের হাতে তুলে দেন সাড়ে চারলাখ টাকা। সাত মাস পূর্বে পারি জমায় সৌদীতে। সেখানে গিয়ে মেলেনি কাজ। খেয়ে না খেয়ে কেটেছে প্রায় ছয় মাস। পরে মামতো ভাই জুয়েলের সহায়তা কাজ পায় মাসুম। নভেম্বর মাসে প্রথম ২৩হাজার টাকা পাঠায় মায়ের কাছে। সোমবার রাত সাড়ে এগারোটায় মাসুমের শেষ কথা হয় স্ত্রী রত্নার সাথে। বুধবার সকালে শুনতে পান মাসুমের মৃত্যুর খবর। আমার ভাইয়ের ছেলে জুয়েলর মাধ্যমে জানতে পাই মঙ্গলবার সকালে ফোন করে মাসুমের সাথে কথা বলতে পারেনি সে।পরে বাসায় গিয়ে দেখে মাসুমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ডাকা ডাকি করেও সাড়া মেলেনি । এক পর্যায়ে জুয়েল সৌদী পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই ঘর থেকে মাসুম ও তার সাথে থাকা মাকসুদুলের মরদেহ উদ্ধার করে। জুয়েলের মাধ্যমে জানতে পেরেছেন, ঘরে হিটার জালিয়ে ঘুমিয়ে ছিলো মাসুম ও মাকসুদুল। তার ধারণা তাপে ঘরের অক্সিজেন শূন্য হয়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
নিহত মাকসুদুলের বাড়িতে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। মা-বোন স্বজনরা ঘর-উঠান-আঙ্গিনায় বসে আহাজরী করছেন। ভাইয়ের জন্য হাওমাও করছেন বোন। স্বজনরা প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া। নিহতের মা রিনা বেগম জানান, নববধুকে রেখে প্রায় তিন বছর পূর্বে সৌদী পারিজমায় মাকসুদুল। সেখানে দুই বছর কাটে কষ্টে খেয়ে নাখেয়ে। পাঁচ লাখ টাকা দালালকে দিয়ে সৌদী যায় মাকসুদুল। টাকার মায়ায় দেশে ফেরেনি। সব শেষ এক বছর পূর্বে কোন ভাবে একটি কাজ যোগার করে সে। এতে কিছুটা আলোর মুখ দেখে পরিবার। সোমবার রাত নয়টার দিকে ভাই বোন সহ বাড়িরর সবার সাথে ভিডিও কলে কথা বলে মাকসুদুল। মঙ্গলবার রাত দুইটার দিকে সৌদী থেকে ফোন করে এক জন মাকসুদের মৃত্যুর খবরদেয়।
নিহতের ছোট ভাই রাতুল হাসান জানান, আমার ভাইয়ের সাথে একই ঘরে পটকা গ্রামের মাসুম থাকতো। সোমবার রাতে তারা ঘরে ইলেক্ট্রিক হিটার জালিয়ে ঘুমিয়ে পরে। পরদিন পুলিশ দরজা ভেঙ্গে তাদের মরদেহ উদ্ধার করে। এখন শুধুই লাশ ফেরত পাবার প্রহর গুনছেন। কখন আসবে ভাইয়ের লাশ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ জানান, এ বিষয়ে নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনিক ভাবে সহায়তা করবেন।
T.A.S / T.A.S
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু