ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে শাখার আহবায়ক সুনামগঞ্জের নয়ন


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৪:১৩

ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির ইউকে শাখার আহবায়ক মনোনীত হয়েছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রভাষক ও গবেষক মো.মাহবুুবুর রউফ নয়ন।

শুক্রবার(২০ ডিসেম্বর) ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ সাক্ষরিতএক পত্রে ২৬ সদস্য বিশিস্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয় ও নয়নকে এই পদে  মনোনিত করা হয়।

জানা যায়, ইতিপূর্বে নয়ন 'ইটাব' সংগঠন এর পক্ষে বাংলাদেশ এর প্রতিনিধি হয়ে আইএটিইএফএল আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন। নয়ন সুনামগঞ্জের বরেণ্য শিক্ষাবিদ মরহুম আলহাজ্ব আব্দুর রউফ ও রত্নগর্ভা মা জাহানারা রউফ এর পুত্র।তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ  উপজেলার উজানীগাঁও গ্রামে।

উচ্ছ্বাস প্রকাশ করে নয়ন বলেন,  ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) সংগঠনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি আমার সর্বোচ্চ দিয়ে পালনের চেষ্টা করব। তিনি আরো বলেন, শাবিপ্রবি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেই ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সিলেট নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিস্টানে  শিক্ষকতা করেছি এবং শিক্ষকতার পাশাপাশি  দীর্ঘদিন ধরেই "ইটাব" সংগঠনের সাথে কাজ করেছি। বর্তমানে আমি উচচ শিক্ষার্থে  ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশ্যায়ার ইউকে থেকে এম এ এডুকেশন  রিসার্চার হিসেবে অধ্যয়নরত আছি এবং ইউকেতে এসেও ইটাবের পক্ষে কাজ করছি।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত