ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’র আত্মপ্রকাশ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৪:৪০

শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’র আত্মপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের শহিদ মিনার প্রাঙ্গণে ঠিকানা'র আত্মপ্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিজয় কাওয়ালী ও সাংস্কৃতিক সন্ধ্যা।

মানবিক এ স্বেচ্ছাসেবী সংগঠন ঠিকানা’র কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দেশটিভির শেরপুর জেলা প্রতিনিধি মো: মুজাহিদুল ইসলাম উজ্জ্বল ও সদস্য সচিব হিসেবে ইয়াসির আরাফাত জিহান দায়িত্ব পান। এছাড়াও ভাইস চেয়ারম্যান মো: জাহিদ হাসান, রাকিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ ইমন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রসুল, দফতর সম্পাদক মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: মিনার হোসাইন, প্রচার সম্পাদক নুর হোসাইন, দুর্যোগ ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব পান। কার্যকরী এই কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে আবু সিনা জুবায়ের নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য নালিতাবাড়ীতে এই প্রথম ঠিকানা’র উদ্যোগে কাওয়ালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের দেশবরেণ্য শিল্পী মশিউর রহমান সহ ময়মনসিংহ বিভাগের শিল্পী গোষ্ঠী পারফরম্যান্স করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানের দায়িত্ব পালন করেন মু. গোলাম কিবরিয়া ভিপি।

অনুষ্ঠানে জেলা উপজেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট