ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলফাডাঙ্গা তাবলীগ জামাতের জুবায়ের পন্থী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান


শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা photo শাহিদুল ইসলাম, আলফাডাঙ্গা
প্রকাশিত: ২১-১২-২০২৪ বিকাল ৫:২৭

ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উপজেলা সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগের ৪ সাথীকে হত্যা করার ঘটনায় শাস্তির দাবিতে ও গ্রেফতার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার সকাল উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপজেলার উলামা-মাশায়েখ ও স্থানীয় তৌহিদী জনতা। আলোচনা সভায় সভাপতিত্বে করেন আলফাডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, সমাবেশে আরো বক্তব্য দেন মাওলানা তামিম আহমেদ, এমসি ইসলামি ফাউন্ডেশন , আলফাডাঙ্গা মারকাজের শূরা সদস্য মো. মোস্তফা মোল্যা, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল্লাহ্, মাওলানা আহসানউল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন আমাদের তাবলীগের সাথী হত্যাকারিকে অবিলম্বে , অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এই দেশে সাদপন্থী সন্ত্রাসীরা ভারতের দালাল হিসাবে কাজ করছে। তাদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই।  

 আলোচনা শেষে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা