ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ধামইরহাটে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ৫ জনের গণকবরের স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৮:৪

নওগাঁর ধামইরহাটে ১৯৭১ সালের ২৮ এপ্রিল বুধবার মুক্তিযুদ্ধ শুরু হওয়ারর প্রাক্বালে পিড়লডাঙ্গা গ্রামে বসবাসকারী বাঙালি মুক্তিফৌজ ৫ জনকে গণহত্যা করে নেউটা গ্রামের গোপায়ডাঙ্গাতে গণকবর দেয়া হয়েছিল। তারই স্বীকৃতি এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী ও প্রয়াত ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী গণহত্যার শিকারদের পরিবারের সদস্যদের সহযোগিতায় শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পিড়লডাঙ্গা নয়াপুকুর মোড়ে এ ‍উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণকবরের স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিকারীদের অন্যতম বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ মো. শহিদুল ইসলাম।

এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আশরাফুদ্দৌলা নয়ন, শহীদ পরিবারের সন্তান এম এ মালেক, ওয়ার্ড আ’লীগ নেতা মাসুদুর রহমান, রফিকুল আতিক কনক, ইউপি সদস্য জাকারিয়া হোসেন, মিজানুর রহমান, রেহেনা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ’৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনকে আহ্বায়ক কমিটির প্রধান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানকে সদস্য সচিব ও মুক্তিযুদ্ধে শহীদ মছির উদ্দিন সরদারের ছেলে সাংবাদিক এম এ মালেককে সহ-সদস্য সচিব করে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ও ১৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। 

বক্তাগণ ১৯৭১ সালের এপ্রিল মাসের ২৮ তারিখ বুধবার সাংবাদিকের পিতা মছির উদ্দিন সরদারসহ ৫ জনকে মেরে ফেলে পাকিস্তারের পাঞ্জাবিরা। স্থানীয়ভাবে তাদের নেউটা গোপায়ডাঙ্গা গ্রামে গণকবর দেয়া হয়। মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারীদের মৃত্যুপরবর্তী প্রকৃত সম্মাননা ও তাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান তারা।

জামান / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু