রাজশাহী জেনারেল হাসপাতালে এমআরআই চালু
‘একঝাঁক তরুণ উদ্যোক্তার পথচলায়, আরো একধাপ এগিয়ে’ স্লোগানকে ধারণ করে রাজশাহী জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এমআরআই ইউনিটের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর শেরশাহ রোডের রাজশাহী জেনারেল হাসপাতালে এ উদ্বোধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম রাজুর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন খালেদ শিহাব ও পরিচালক সাব্বির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং রাজশাহী বেতারের উপস্থাপক রোকসানা লাকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাফিজুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহবুবুর রহমান খান বাদশা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুল নাহার, গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খন্দকার সেহেলী নাসরীন লীনা, ডা. অসীম সরকার, ডা. হাসনাতু রাব্বি প্রমুখ।
উল্লেখ্য, আধুনিক ও উন্নতমানের জাপানি হিটাচি কোম্পানির মেশিন দিয়ে অভিজ্ঞ ডাক্তার ও টেকনিশিয়ানের মাধ্যমে সীমিত খরচে এখন থেকে প্রতিদিন এখানে এমআরআই করা হবে।
জামান / জামান
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত