ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৩-৯-২০২১ রাত ৮:১৫

নওগাঁর ধামইরহাটে করোনাকালীন মুহূর্তে তরুণ যুবক ও শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে তরুণদের সংগঠন সোনালী সংঘ স্পোর্টিং ক্লাব। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধানে ও ধামইরহাট সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজনে সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে জাগো আইটি বনাম ঠাণ্ডা গ্রুপ। খেলায় ঠান্ডা গ্রুপ ১২ ওভারে ৭৯ রান করে অলআউট করে। জবাবে জাগো আইটি ৩ উইকেট হাতে রেখে ১০৪ রান করে বিজয়ী হয়।

খেলা শষে সোনালী সংঘ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. রুহেল আহম্মেদ ও সংগঠনের সভাপতি মো. শামিম রেজা বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় সংগঠনের ক্রীড়া সম্পাদক কনক, আমন্ত্রিত অতিথি মো. আব্দুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক মেহেদী হাসান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

জামান / জামান

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ