ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে উদ্দীপনের উদ্যোগে পথ শিশুদের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ
অদ্য ২৩ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ডে ধলপুর কমিউনিটি সেন্টারে সুবিধা বঞ্চিত অতি দরিদ্র পথ শিশুদের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। “শীত আক্রান্ত বিপদাপন্ন পথ শিশুদের সহায়তা কর্মসূচি’র আওতায় ১৬০ জন সদস্যের জন্য ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলী ও ১টি বহনের ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবুল ফজল, উপ-পরিচালক, ক্ষুদ্রঋণ কর্মসূচি, উদ্দীপন প্রধান কার্যালয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব বাদল সরদার, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফাদিয়া সুলতানা, হেড অব প্রোগ্রাম, মুসলিম এইড বাংলাদেশ, ফেরদৌসী বেগম, উর্ধ্বতন সহকারী পরিচালক-১ (প্রধান সামাজিক কর্মসূচি), রওশন জান্নাত রুশনী, উপ-ব্যবস্থাপক ও ফোকাল পার্সন (উইন্টার প্রোজেক্ট), নূরুন্নাহার স্বপ্না, উদ্দীপন প্রধান কার্যালয়। আরো উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক, উদ্দীপন, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন উদ্দীপন প্রধান কার্যালয়, ঢাকা জোন ও অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা উদ্দীপনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অনেক অসহায় মানুষের শীত বস্ত্র কেনার সামর্থ নেই। উদ্দীপন সেইসব মানুষদের খুঁজে বের করে তাদের শীতের প্রকোপ থেকে সুরক্ষা দেয়ার মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। এটি অত্যন্ত প্রশংসনীয়। একটি দরিদ্রমুক্ত টেকসই দেশ গঠন করতে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বয় করে কাজ করতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, বেকারত্ব দূর করে তরুণদের সক্ষমতা বাড়াতে হবে। বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে মানবিক সহায়তার পাশাপাশি উদ্যোক্তা উন্নয়নে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব
সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ
ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন
শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন
৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ