ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

টানা তিন ডাক মেরে লজ্জার বিশ্বরেকর্ডে পাকিস্তানের শফিক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-১২-২০২৪ বিকাল ৫:২০

পাকিস্তান ছন্দে আছে। অন্তত ওয়ানডে ফরম্যাটে। অস্ট্রেলিয়ার পর সিরিজ হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা প্রথম দল হিসেবে নিজেদের নাম লেখালো পাকিস্তান। এমন দিনেই পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক গড়লেন লজ্জার এক রেকর্ড। 

সিরিজের তিন ম্যাচেই আবদুল্লাহ শফিক ফিরেছেন শূন্য রানে। দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড। অবশ্য এই রেকর্ডে তিনি একাই নেই। ভারতের সূর্যকুমার যাদবও একই লজ্জার সঙ্গী। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ০ রানে আউটের বিশ্ব রেকর্ড। সেই রেকর্ডে এখন ভারতীয় তারকার সঙ্গী পাকিস্তানি ওপেনার।

শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটসম্যান। তবে শফিক কিংবা সূর্যকুমার তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই ডাক মেরে ফিরেছেন। এমন কীর্তি একটু বেশিই লজ্জাজনক বটে। এছাড়া ৫ কিংবা ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ডাক মেরেছেন ব্রেন্ডন টেইলর, শোয়েব মালিক কিংবা নুয়ান কুলাসেকেরার মতো প্রতিষ্ঠিত নামেরা। 

পাকিস্তানের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও গড়েছেন তিনি। চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২টি ইনিংসে ছয়বার ও ২০১২ সালে মোহম্মদ হাফিজ ৪৩টি ইনিংসে সমান সংখ্যক শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন শফিক।

তবে বিশ্বক্রিকেটের রেকর্ড থেকে মুক্তি পেয়েছেন এই ওপেনার। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস ৫১ ইনিংসে আট বার ও ২০১২ সালে শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ৫৬টি ইনিংসে আট বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড থেকে আপাতত খানিক দূরে আছেন শফিক।

এমএসএম / এমএসএম

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা