ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে ২ পর্যটক নিখোঁজ


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-১২-২০২৪ দুপুর ৩:৫৫

রাঙামাটির কাপ্তাই উপজেলা কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর সীতার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)।  নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং তার পিতা চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। তবে নিখোঁজ হওয়া অপর যুবক প্রিয়ন্ত দাশ শাওনের মাসিতো ভাই হলেও তার পিতার পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার বর্ণণা দিয়ে নিখোঁজের সাথে থাকা বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন একসাথে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমনে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৩ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামার পূর্বে মাদক সেবন করেছিলো বলে স্বীকার করেছে।

এদিকে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। এদিকে তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার ব্রিগেড সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্খিত আছেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ ঘটনাস্থলে এসে জানান, নিখোঁজ দুই যুবককে উদ্ধারে কাজ চলছে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু