ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক দুদু’কে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১১:৭

ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই অ্যাসোসিয়েশনের নব গঠিত আহবায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি কাজি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। 
গতকাল সন্ধ্যা ৭টায় ঢাকার ধানমন্ডির পানসি রেস্টুরেন্টে ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই অ্যাসোনিয়েশনের আহবায়ক চুয়াডাঙ্গার কৃতি সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সংবর্ধনা প্রদান করেন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজি সিরাজুল ইসলাম। 
অনুষ্ঠানের প্রধান ও  সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক শামসুজ্জামান দুদু ঢাকা ইউনিভার্সিটি ও ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতিকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলা সমিতির আজকের এই আয়োজনে আমি আনন্দিত ও গর্বিত। আমি খুশি হয়েছি সংগঠনের বর্তমান সভাপতি সিরাজ ভাইয়ের নেতৃত্বে আমাকে সম্মাননা প্রদান করেছে। দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ হিসেবে আমরা যে যুতটুকু পারি ততটুকুই দিয়ে সংগঠনকে সেবা করে যাবো। সবাইকে এক সাথে নিয়ে এগিয়ে যাবো। তিনি বলেন, এই দেশে সবকিছু হয়ে থাকে রাজনৈতিক বিবেচনায়। আমরা এই সংগঠনকে রাজনীতির মধ্যে আবদ্ধ রাখবো না। আমাদের এখানে জাতীয় নেতৃত্বের ক্ষেত্রটা কম, এতটাই কম যে কেউ যদি এগিয়ে যেতে চাই, তাকে একটু ঠেলে দেওয়ার মতো কেউ নেই। সবকিছুতেই রাজনৈতিক বিবেচনায় দেখা হয়। কাউ এগিয়ে না দিয়ে উপরোন্ত তাকে কিভাবে টেনে ধরা যায়, কিভাবে ক্ষতি করা যায়, সেটাও আমি প্রত্যক্ষ করেছি। এই সমিতি যখন হয় তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি সব সময় চেয়েছি এই সমিতির উন্নয়ন। আমি এই সমিতির সদস্য হওয়ার পর থেকে সকল প্রোগ্রামে উপস্থিত থাকতে চেষ্টা করেছি। আমি আশা করি বর্তমান নেতৃত্বে এই সমিতি এগিয়ে যাবে। আগামীতে এই ঢাকাতেই সমিতির একটি অফিস হবে। যাতে আগামী প্রজন্ম তাদের একটা ঠিকানা খুঁজে পাই। 
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজি সিরাজুল ইসলাম বলেন, শামসুজ্জামান দুদু আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি শুধু এই সংগঠনের সদস্যই নই। সে জাতীয় রাজনৈতিক ব্যাক্তি। দুদু যে বিশ্ববিদ্যালয়ের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক হয়েছে দুদু সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। এটা চুয়াডাঙ্গাবাসীর গর্ব। ছাত্র রাজনীতি থেকে শুরু করে তিনি এখন জাতীয় রাজনীতিতে পদচারণা করছেন। আগামীতে দুদু রাষ্ট্রিয় কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আশা করি। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টাসহ সাবেদ সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শামসুজ্জামান দুদুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা শাহারিয়ার লন্টু। 
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদলের সাবেক আহবায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদুকে আহবায়ক এবং এ টি এম আবদুল বারী ড্যানীকে সদস্য সচিব করে ডুয়ার ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। 

 

এমএসএম / এমএসএম

তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

তারেক রহমানের সমর্থন চায় মেয়র প্রার্থী শামীম আহমদ

উত্তরায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা রেঞ্জের আন্তঃব্যাটালিয়ন ফুটবল, ভলিবল ও কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সোসাইটি অব অটোল্যারিংগোলজি অ্যান্ড হেড-নেক সার্জারির নতুন কমিটি নির্বাচিত

অলি উল্লাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাহিত্য চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশ সেবায় উদ্ভুদ্ধ করতে হবে

বাংলাদেশ কংগ্রেসের কাউন্সিলে রেজাউল সভাপতি ও ইয়ারুল সাধারণ সম্পাদক নির্বাচিত

রাজধানীর উত্তরায় বারে অভিযান, আটক ১৪০

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল